ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইঘুরদের অধিকার রক্ষায় চীনের প্রতি আহ্বান ৩৯ দেশের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকার রক্ষায় চীনের প্রতি আহ্বান জানিয়ে ৩৯টি দেশ। এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। ৩৯ দেশের এই বিবৃতির তীব্র সমালোচনা করেছে চীন।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রসহ কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ক্ষমতাধর দেশ রয়েছে। রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ। আছে আলবেনিয়া, বসনিয়া, হাইতি, হন্ডুরাসের মতো দেশগুলোও।

জাতিসংঘে মানবাধিকার সংক্রান্ত এক সভার সময় জার্মান দূত ক্রিস্টোফ হেউজেন বলেন, মানবাধিকারের প্রতি সম্মান জানাতে আমরা চীনের প্রতি আহ্বান জানিয়েছি। বিশেষ করে জিনজিয়াং ও তিব্বত অঞ্চলে ধর্ম ও জাতিগত সংখ্যালঘু মানুষজনের অধিকারের প্রতি।”

বিবৃতিতে স্বাক্ষরদাতারা বলেছেন, “জিনজিয়াংয়ে মানবাধিকার পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে হংকংয়ে চীনের কার্যক্রম নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জিনজিয়াংয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনারসহ স্বাধীন নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রবেশে ত্বরিত, অর্থবহ ও অবাধ অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।

বিবৃতিতে উইঘুরদের মানবাধিকার পরিস্থিতি হংকংবাসীদের মতো হয়ে যায় কি-না সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।

দেশগুলোর এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থানীয় প্রতিনিধি জাং জুন। তার দাবি, এই বিবৃতির লক্ষ্য দেশগুলোর মধ্যে ‘দ্বন্দ্ব উসকে দেওয়া’।

জাং বলেন, “তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, চীনের দুর্নাম করছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। চীন এসব অভিযোগের বিরোধিতা এবং প্রত্যাখ্যান করছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উইঘুরদের অধিকার রক্ষায় চীনের প্রতি আহ্বান ৩৯ দেশের

আপডেট সময় ০১:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০