ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের প্রধান প্ররোচনাকারী এরদোগান: আসাদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলা যুদ্ধে প্রধান প্ররোচনাকারী তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ অভিযোগ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। বিরোধপূর্ণ নাগোর্না-কারাবাখ অঞ্চল নিয়ে এ যুদ্ধে তুরস্ক সেনা পাঠিয়েছে বলেও দাবি করেছেন আসাদ।

আজ মঙ্গলবার রুশ সংবাদ সংস্থা আরআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। সিরিয়ার প্রেসিডেন্টের ওই মন্তব্য দক্ষিণ ককেশাস অঞ্চলে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারদের সংঘাতকে আরো বাড়িয়ে তুলতে পারে।

বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়া থেকে যোদ্ধাদের সরিয়ে নিয়ে সংঘাতপূর্ণ নাগোর্না-কারাবাখ অঞ্চলে মোতায়েন করেছে তুরস্ক।
‘তিনি (এরদোগান) লিবিয়ায় সন্ত্রাসীদের সমর্থন করেছেন। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগোর্না-কারাবাখ ঘিরে সাম্প্রতিক যে সংঘাত শুরু হয়েছে সেখানেও তিনিই এর প্রধান উসকানিদাতা এবং যুদ্ধের মূল পরিকল্পনাকারী’, – বলেন আসাদ।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ১০ দিন ধরে চলা এই যুদ্ধ ১৯৯০ দশকের সর্বাত্মক যুদ্ধের সবচেয়ে ভয়াবহ। ওই যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের প্রধান প্ররোচনাকারী এরদোগান: আসাদ

আপডেট সময় ১১:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০