ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকায় দেশের প্রথম ডিজিটাল রোড ক্রসিং

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানী ঢাকার মিরপুরে ডিজিটাল রোড ক্রসিং বসানো হয়েছে, যা বাংলাদেশে এই প্রথম। সোমবার (৫ অক্টোবর) এর কার্যক্রম চালু হয়।

ব্যস্ত রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রাণহানির পাশাপাশি এসব দুর্ঘটনা রোধে পথচারীদের জন্য বসানো হয়েছে এই ডিজিটাল রোড ক্রস।

মিরপুর-২-এ ঢাকা কমার্স কলেজের সামনের রাস্তায় বসানো হয়েছে নতুন এই প্রযুক্তি। এই ডিজিটাল রোড ক্রসিংয়ের সহায়তায় সহজেই পারাপার হতে পারবেন পথচারীরা। এর সুইচ টিপলে রাস্তার মাঝে জ্বলে উঠবে লাল ট্রাফিক লাইট। সিগন্যাল দেখে থামবে গাড়ি।

ডিজিটাল রোডক্রসের বিশেষত্ব হলো, কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট সুইচে চাপ দিলে নিচ থেকে ট্রাফিক পিলার উঠে দাঁড়াবে। এই পিলারই রাস্তা রোধ করে দাঁড়াবে, ফলে থেমে যাবে গাড়ি। রাস্তা পার হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এই পিলার আবার রাস্তার নিচে নেমে যাবে।

এর আগে উল্টোপথে যানবাহন চলাচল ঠেকাতে ঢাকার প্রতিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে পড়লে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান

ঢাকায় দেশের প্রথম ডিজিটাল রোড ক্রসিং

আপডেট সময় ০৯:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০