ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় রুশ সেনাদের উপস্থিতি বিশ্ব ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ : বাশার আসাদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের কথা বাদ দিলেও বিশ্বব্যবস্থা নিশ্চিত করার জন্য তার দেশে রাশিয়ার সামরিক উপস্থিতির গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, “সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বিশেষ করে রুশ সামরিক ঘাঁটিকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখা যায়। একটি হচ্ছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই যাকে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলছি। অন্য দৃষ্টিকোণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে রাশিয়ার ভূমিকা। আজকের দিনে আমরা আন্তর্জাতিক জঙ্গলে বসবাস করি, আন্তর্জাতিক আইনের আওতায় নয়। আজকের আন্তর্জাতিক বিশৃঙ্খলপূর্ণ অবস্থা তৈরি হয়েছে গত ২৫ বছরের আন্তর্জাতিক আইনের শাসনের ঘাটতির কারণে। আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হলে রাশিয়ার ভূমিকা অপরিহার্য। এই প্রয়োজন আন্তর্জাতিক সংস্থাগুলোতে, রাজনীতিতে এবং সামরিক ক্ষেত্রে।”

রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রবিবার প্রেসিডেন্ট বাশার আসাদ এসব কথা বলেন। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর রুশ সামরিক বাহিনীর বিমান হামলা শুরুর পঞ্চম বার্ষিকী উপলক্ষে বাশার আসাদের এই সাক্ষাৎকার নেয়া হয়।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হেমেইমিম বিমানঘাঁটি নামে একটি রুশ বিমানঘাঁটি রয়েছে। এছাড়া, ভূমধ্যসাগরে সিরিয়ার উপকূলে একটি নৌঘাঁটি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় রুশ সেনাদের উপস্থিতি বিশ্ব ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ : বাশার আসাদ

আপডেট সময় ০৪:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০