ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

জাপানের খ্যাতনামা ডিজাইনার কেনজো তাকাদা করোনায় মারা গেছেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনায় মারা গেছেন জাপানের জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড কেনজো’র প্রতিষ্ঠাতা কেনজো তাকাদা। এ সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। প্যারিসে আমেরিকান হাসপাতালে মারা যাওয়ার পর সারা বিশ্ব থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তার উজ্বল গ্রাফিক্স, জঙ্গলের সঙ্গে সংশ্লিষ্ট প্রিন্ট এবং রঙে ইলেকট্রিক ব্যবহার তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। তিনি প্যারিসের ফ্যাশন জগতে বিখ্যাত হয়ে ওঠেন। তিনিই প্রথম জাপানি এমন খ্যাতি অর্জনকারী। ১৯৬০ এর দশকে তিনি ফ্রান্সে বসতি স্থাপন করেন। জীবনের বাকি দিনগুলো সেখানেই কাটিয়ে দেন।

এ সময়ে তিনি প্রায় ৮০০০ ডিজাইন করেন। তবে এতেই থেমে থাকেননি কেনজো তাকাদা। তার এক মুখপাত্র বলেছেন, তিনি বেঁচে থাকতেন তার আর্টের মধ্যে।

তার মৃত্যুতে শোক জানিয়ে শ্রদ্ধা প্রকাশ করেছেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো। তিনি টুইটে লিখেছেন, অপরিসীম মেধার অধিকারী এই ডিজাইনার কালার এবং লাইটকে ফ্যাশন জগতে বড় এক স্থান করে দিয়েছেন। প্যারিস তার একজন সন্তানকে হারিয়ে শোক প্রকাশ করছে। বিলাসবহুল এলভিএমএইসের প্রধান নির্বাহী সিডনি টোলেদানোকে উদ্ধৃত করে ফ্যাশন বিষয়ক সংবাদের ওয়েবসাইট ডব্লিউডব্লিউডি ডট কম লিখেছে, তিনি যখন এই ব্রান্ডের শুরু করেন সেই ১৯৭০ এর দশক থেকে আমি তার ব্রান্ডের ভক্ত। আমি মনে করি তিনি একজন মহৎ ডিজাইনার।

অনেক জাপানি তাদের শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। তাদের অনেকে বলেছেন, তাদের প্রথম বিলাসী পণ্যের মধ্যে রয়েছে কেনজো ব্রান্ডের পোশাক। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি প্রথম যে ওয়ালেটটা ব্যবহার করি, সেটা কেনজো ব্রান্ডের। যদিও এটা ছোট্ট একটি জিনিস, তবু আমি চিরদিন এর কথা মনে রাখবো। তার আত্মা শান্তিতে থাকুক। আরেকজন লিখেছেন, আমার মায়ের কাছ থেকে কেনজো ব্রান্ডের পোশাক পেয়েছি। এখনও আমি তা পরি। অনেকে লিখেছেন, তারা কেনজো ব্রান্ডের রুমাল ব্যবহার করেন। জাপানে রুমালের ব্যবহার এখনও জনপ্রিয়।

জাপানের হিমেজি’তে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন কেনজো তাকাদা। এরপর বোটে করে ১৯৬৫ সালে চলে যান ফ্রান্সে। সেখানে বসতি স্থাপন করেন প্যারিসে। ১৯৭০ এর দশকে নিজের নামের প্রথম শব্দ ব্যবহার করে আন্তর্জাতিক ব্রান্ড কেনজো প্রতিষ্ঠা করেন। ১৯৮৩ সালে পুরুষদের পণ্য চালু করেন। ১৯৮০র দশকে কেনজো জিন্স এবং কেনজো জাঙ্গল নামে আরো ক্যাজুয়াল স্পোর্টসওয়্যার চালু করেন। ১৯৯৩ সালে বিলাসবহুল এলভিএমএইচের কাছে তার পোশাকের ব্রান্ড বিক্রি করে দেন। এর ৬ বছর পরে ফ্যাশন থেকে অবসর নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

জাপানের খ্যাতনামা ডিজাইনার কেনজো তাকাদা করোনায় মারা গেছেন

আপডেট সময় ০১:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০