ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতাল থেকে বের হয়ে সমর্থকদের চমকে দিলেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় সমর্থকদের চমকে দিতে কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়ি বহর নিয়ে বের হন মার্কিন প্রেসিডেন্ট। তার যেসব সমর্থক হাসপাতালের বাইরে জড়ো হয়েছিলেন গাড়ির মধ্যে থেকে তাদেরকে দেখা দিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, টুইটারে চমকে দেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এমন ভিডিও বার্তা দেয়ার কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালের বাইরে গাড়িবহর নিয়ে চক্কর দেন।

গাড়িতে করে বাইরে বের হওয়া অনিরাপদ নয় এমনটি হাসপাতালের চিকিৎসকরা জানানোর পরই হাসপাতাল ছেড়ে বেরিয়ে পড়েন ট্রাম্প। এ খবর নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প। তবে এখন তিনি করোনা নিয়ে সূর নরম করেছেন। ট্রাম্প দাবি করেছেন, এখন তিনি করোনাভাইরাস নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন। তিনি সবাইকে সেটি জানাতে চান।

এর আগে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জানিয়েছিলেন, ট্রাম্পের প্রথম ২৪ ঘণ্টা কঠিন সময় গিয়েছিল। এবং পরবর্তী ৪৮ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ। তবে এই খবর আসার কিছুক্ষণ পর এক ভিডিও বার্তায় দ্রুত সুস্থ হয়ে আসল লড়াইয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতাল থেকে বের হয়ে সমর্থকদের চমকে দিলেন ট্রাম্প

আপডেট সময় ১২:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০