ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমার মেয়ে নির্দোষ প্রমাণিত হবে: মিন্নির বাবা

আকাশ আইসিটি ডেস্ক :  

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় মেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নির ফাঁসির আদেশ নিয়ে উদ্বিগ্ন বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তার দাবি, মিন্নি নির্দোষ। একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে তার মেয়েকে এ মামলায় ফাঁসিয়েছে। একটি প্রভাবশালী মহলকে আড়াল করার জন্যই তার মেয়েকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

আজ (৪ অক্টোবর) দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের তিনি বলেন, সকাল ১০টার দিকে কারাগার থেকে মিন্নি আমার ও আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছে। সে খুব কান্নাকাটি করেছে। কারাগারে মিন্নি ভালো নেই। তাকে একা একটি নির্জন কক্ষে রাখা হয়েছে।

এদিকে রিফাত শরীফ হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি নিয়ে হাইকোর্টে এসেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে আসেন তিনি।

এ বিষয়ে মোজাম্মেল হোসেন বলেন, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রায়ের কপি হাতে পেয়ে রওনা দিয়েছি, আজ বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে এসেছি। এখন আইনজীবী জেড আইন খান পান্না ও মাক্কিয়া ফাতেমা ইসলামের মাধ্যমে উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করব। আমি আশাবাদী আমার মেয়ে উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমার মেয়ে নির্দোষ প্রমাণিত হবে: মিন্নির বাবা

আপডেট সময় ১০:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০