ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ডাকাতি করতে এসে মা-মেয়েকে গণধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনায় মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চুনারুঘাটের ৯নং রানীগাঁও ইউনিয়নে পাহাড়ি এলাকা গরমচড়ি ফরেস্ট মাজারসংলগ্ন একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে একদল যুবক ঘরে প্রবেশ করে মা (৪৫) ও মেয়েকে (২৫) ধর্ষণ করে।

প্রথমে যুবকরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে প্রথমে মা ও মেয়ের ঘরে থাকা সোনা গহনা ও গরু নিয়ে যায়। এক পর্যায়ে তাদের মুখ বেঁধে যুবকরা মা ও মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাদের জ্ঞান ফিরলে নিজেকে মুক্ত করে চিৎকার করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে অবগত করা হয়।

এ বিষয় স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, তারা এক যুবককে চিনতে পেরেছে। এ ঘটনায় মামলা করেছেন তারা।

বিকালে চুনারুঘাট থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) তদন্ত চম্পক দাম বলেন, আমরা তদন্ত ও আসামি গ্রেফতারের স্বার্থে বিষয়টি গোপন রেখেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। দ্রুত আমরা তাদের গ্রেফতারে সক্ষম হবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ডাকাতি করতে এসে মা-মেয়েকে গণধর্ষণ

আপডেট সময় ০৮:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০