ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সম্পর্ক স্বাভাবিকীরণের নামে ইসরাইলের প্রতারণা, তীব্র নিন্দা তুরস্কের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসরাইল আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের নামে নিছক প্রতারণা করেছে বলে জানিয়েছেতুরস্ক। এ ছাড়া ফিলিস্তিনিদের দখলকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ ইসরাইলি বসতির অনুমোদন দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

রোববার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম তীরে অতিরিক্ত বসতি নির্মাণে অনুমোদন দিয়েছেন, এতে নতুন করে প্রমাণিত হয় এই দেশটির দখলদারিত্বের আদর্শ; যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজ্যুলেশনের প্রতি অসম্মান।

‘এতে প্রমাণিত হয় ইসরাইল তার সংযুক্তকরণ নীতি পরিত্যগ করেনি। সম্প্রতি দাবি করা হয়েছিল, ইসরাইলের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি বাস্তবায়নের ফলে সংযুক্তকরণ নীতি স্থগিত থাকবে, তবে এটি পরিস্কারভাবে দেখা যাচ্ছে নিছক প্রতারণা। ’

ইসরাইলের এমন অবৈধ পদক্ষেপ তুরস্ক সমর্থন করে না। ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের স্বাধীনতার ওপর ইসরাইলের আক্রমণ থেকে পরিত্রাণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানায় তুরস্ক।

ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে সবসময়ের জন্য রয়েছে এবং তাদের সমর্থন করছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি হয়। এতে মধ্যাস্থতা করে ট্রাম্প প্রশাসন। সেই সময়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিলিস্তিনের বিষয়ে ইসরাইল তার সংযুক্তকরণ নীতি স্থগিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সম্পর্ক স্বাভাবিকীরণের নামে ইসরাইলের প্রতারণা, তীব্র নিন্দা তুরস্কের

আপডেট সময় ০৬:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০