ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

জয়পুরহাটে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাটে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার রাতে আনোয়ার হোসেন নামে ওই প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বগুড়ারি শিবগঞ্জ উপজেলার ছাত্রা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র গ্রাহকদের থেকে কৌশলে বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর সংগ্রহ করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। তবে এ বিষয়ে পুলিশ আগে থেকেই গণসচেতনতামূলক সতর্কীকরণ প্রচার-প্রচারণা চালিয়ে আসছে।

শনিবার মোলামগাড়িহাটে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এজেন্টদের ওখানে গিয়ে গোপনে গ্রাহকদের মোবাইল নম্বরের ছবি তুলে আনোয়ার। পরে তা এ চক্রের মূল হোতার কাছে পাঠানোর সময় জনতা হাতেনাতে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বিকাশসহ মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

জয়পুরহাটে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০