ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আজারবাইজানের মুহুর্মুহু আক্রমণে বিরোধপূর্ণ এলাকা ছাড়ছে আর্মেনিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। দক্ষিণ ককেশাসের বিরোধপূর্ণ এলাকা নাগোর্নো-কারাবাখকে কেন্দ্র করে কয়েক দিন ধরে তীব্র লড়াই চলছে। টানা এক সপ্তাহের সংঘর্ষের পর আর্মেনিয়ার দখল থেকে মাদাগিজ শহরের পর নিজেদের আরো সাতটি এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। খবর ডেইলি সাবাহ’র।

শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অ্যালিয়েভ এই ঘোষণা দেন। টুইটার বার্তায় তিনি জানান, আজারবাইজানের সেনাবাহিনী মুহুর্মুহু আক্রমণের মধ্য দিয়ে শত্রুদের হাত থেকে নাগার্নো কারাবাখের টের্টার জেলার তালিশ গ্রাম, জাব্রাইল জেলার মেহদিলি, চক্সিরলি, আশাগি ম্যারালিয়ান, শেবি, গাইজাগ ও ফিজুলি জেলার আশাগি আবদুররহমানিয়ালি গ্রাম মুক্ত করেছে।

এর আগে প্রেসিডেন্ট অ্যালিয়েভ ঘোষণা করেছিলেন যে, মাদাগিজ শহরে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনারা। তিনি বলেন, আজ আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজের ওপরে আমাদের পতাকা উত্তোলন করেছে। মাদাগিজ এখন আমাদের। উল্লেখ্য, এই অঞ্চল নিয়ে দুটি দেশের মধ্যে এর আগেও থেকে উত্তেজনা তৈরি হয়েছে, সামরিক সংঘাতও হয়েছে, কিন্তু সেগুলো সবই ছিল সীমিত পরিসরে। গত ২৭ সেপ্টেম্বর রোববার সকালে হঠাৎ করে শুরু হয়ে যাওয়া এই যুদ্ধে বড় বড় কামান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আজারবাইজানের মুহুর্মুহু আক্রমণে বিরোধপূর্ণ এলাকা ছাড়ছে আর্মেনিয়া

আপডেট সময় ০১:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০