ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

অযোধ্যা মসজিদের প্রথম অনুদান দিলেন একজন হিন্দু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের বাবরি মসজিদের বিকল্প অযোধ্যা মসজিদ নির্মাণে প্রথম অনুদান দিয়েছেন একজন হিন্দুধর্মাবলম্বী। গতকাল শনিবার মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের জন্য প্রথম অনুদান হিসেবে ২১ হাজার রুপি প্রদান করেন লাখনৌ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কর্মকর্তা রোহিত শ্রীবাস্তব। আন্তঃধর্মীয় সম্প্রীতিবোধ থেকে মসজিদ নির্মাণে অনুদান দিয়ে অংশগ্রহণ করেন রোহিত।

সুন্নি ওয়াকফ বোর্ডের আওতাধীন ইন্দ্রো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন সেক্রেটারি আতহার হুসাইন সংস্থার লাখনৌ অফিসে অনুদান চেক গ্রহণ করেন। এসময় ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মাদ রশিদ ও ইমরান আহমদ উপস্থিত থাকেন।

টাইমস অব ইন্ডিয়াকে রহিত শ্রীভাসতাভা বলেন, আমরা এক প্রজম্মের লোক, যারা ধর্মীয় বাধা উপেক্ষা করে চলি। মুসলিম বন্ধুদের ছাড়া হোলি কিংবা দিওয়ালি উৎসব আমি পালন করি না। তেমনি তারাও আমাকে ছাড়া তাদের ঈদ উৎসব পালন করেন না। এটা শুধু আমার ক্ষেত্রেই নয়, বরং এটা ভারতে কোটি কোটি হিন্দু-মুসলিমের ক্ষেত্রেই প্রযোজ্য।

তিনি আরও বলেন, ধর্মের নামে কোনো ভুল ব্যাখ্যা করার শিক্ষা আমাদের পরিবার কখনো আমাদের দেয়নি। মসজিদের অনুদানে আমার হিন্দু বন্ধুদের এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ করবো। যেন মুসলিমরাও আমাদের ভাই এই বার্তা সবার কাছে পৌঁছে যায়।

এদিকে ট্রাস্ট সেক্রেটারি আতাহার হোসেন বলেন, মসজিদ নির্মাণের প্রথম অনুদান এসেছে একজন হিন্দু ভাইয়ের কাছ থেকে। তা ইন্ডো ইসলামিক কালচারের উৎকৃষ্ট নমুনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

অযোধ্যা মসজিদের প্রথম অনুদান দিলেন একজন হিন্দু

আপডেট সময় ০১:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০