ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক: 

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রবিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা নাগরিক মিয়ানমার থেকে কক্সবাজারে এসে আশ্রয় নেয়। এর আগে আরও কয়েক লাখ রোহিঙ্গা কক্সবাজারে এসে আশ্রয় নেয় বিভিন্ন সময়। সবমিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিক নিয়ে চরম সমস্যায় রয়েছে বাংলাদেশ।

মিয়ানমার বারবার আশ্বাস দিলেও নানা কূটকৌশলের আশ্রয় নিয়ে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি। আশ্রিত রোহিঙ্গারা দিন দিন নানা অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন ও জনসাধারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

আপডেট সময় ১২:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০