ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাস্তা ছাড়তে বাধ্য হলো যোগী সরকার, হাথরাসের পথে রাহুল-প্রিয়াঙ্কা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হাথরাসকাণ্ডে অবশেষে বিরোধীদের রাস্তা ছেড়ে দিতেই হল উত্তরপ্রদেশ সরকারকে। শনিবার বিকেলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে হাথরাসে ঢোকার অনুমতি দিয়েছে তারা।

তবে রাহুল গান্ধী একা নন, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের আরও তিন নেতাকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। সেই মতো দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা থেকে হাথরাসের উদ্দেশে রওনা দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। রাজনৈতিক চাপে পড়েই যোগী সরকার তাদের হাথরাসে ঢোকার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলে কংগ্রেসের দাবি।

এদিন দুপুর আড়াইটার দিকে শশী তারুরসহ দলের ৩০ জন সাংসদকে নিয়ে হাথরাসের উদ্দেশে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা। রূপালি টয়োটা ইনোভার স্টিয়ারিং ছিল প্রিয়াঙ্কার হাতেই। রাহুল তার পাশে বসেছিলেন। পেছনে একটি বাসে ছিলেন দলের সাংসদরা। কিন্তু দিল্লি-নয়ডা ফ্লাইওয়ে-তে ওঠার মুখে তাদের রাস্তা আটকায় উত্তরপ্রদেশ পুলিশ।

বলা হয়, কংগ্রেস নেতারা ১৪৪ ধারা লঙ্ঘন করছেন। সেখান থেকে ফিরে যেতে হবে তাদের। কিন্তু পিছ পা হবেন না বলে সাফ জানিয়ে দেন কংগ্রেস নেতৃত্ব। গাড়ি দাঁড় করিয়ে সেখানেই সমর্থকদের উদ্দেশে বক্তৃতা শুরু করেন রাহুল। তার ঘণ্টাখানেক পর তাদের হাথরাসে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার নির্যাতিতার বাড়িতে যাওয়ারচেষ্টাকালে যোগী পুলিশের ধাক্কা-বাককিতণ্ডার এক পর্যায়ে আটক হয়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে উত্তরপ্রদেশ পুলিশ পরিবারের সদস্যদের বিনাউপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর মরদেহ পুড়িয়ে দেয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রাস্তা ছাড়তে বাধ্য হলো যোগী সরকার, হাথরাসের পথে রাহুল-প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০