ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওয়াজ শরীফ খুবই বিপজ্জনক খেলায় মেতেছেন: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, তার দেশের সামরিক বাহিনীতে দুর্বল করার ক্ষেত্রে বিরোধী নেতা নওয়াজ শরিফকে সাহায্য করছে প্রতিবেশী ভারত। নওয়াজ শরীফ খুবই বিপজ্জনক খেলায় মেতেছেন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সামা টেলিভিশনের সাংবাদিক নাদিম মালিককে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইমরান খান।

তিনি বলেন, তার সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সেরা সম্পর্ক কারণ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠান যার যার অঙ্গনে থেকে কাজ করছে।
ইমরান খান বলেন, মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রধান আলতাফ হোসেন যে খেলা খেলেছিলেন নওয়াজ শরীফ সেই একই খেলা শুরু করেছেন। আমি ১০০ ভাগ নিশ্চিত যে, নওয়াজ শরীফকে সাহায্য করছে ভারত।

পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন- মুসলিম বিশ্বের প্রতিটি দেশ জ্বলছে। এর মধ্যেও আমরা কেন নিরাপদ? যদি আমাদের সামরিক বাহিনী না থাকতো তাহলে আমাদের দেশকে তিন টুকরা করা হতো। ভারতের গবেষণা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানকে ভাঙতে চায়।”

ইমরান খান বলেন, “মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ সেনাবাহিনীকে আক্রমণ করে মারাত্মক রকমের গোলমাল সৃষ্টি করেছেন। তিনি পরবর্তী আলতাফ হোসেন হতে যাচ্ছেন এবং আমি নিশ্চিত যে, তার এই কর্মকাণ্ডের পেছনে ভারতের সমর্থন রয়েছে।”

ইমরান খান আরো বলেন, তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পাঁচটি আসন থেকে একসাথে নির্বাচিত হয়েছেন এবং তিনি নওয়াজ শরীফ কিংবা জুলফিকার আলী ভুট্টোর মতো সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রাজনীতিতে আসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওয়াজ শরীফ খুবই বিপজ্জনক খেলায় মেতেছেন: ইমরান খান

আপডেট সময় ০৯:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০