ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

দাহ্য পদার্থ ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন স্বামী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দাহ্য পদার্থ ছুড়ে মাহবুবা খাতুন (১৫) নামের এক গৃহবধূর মুখ ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার রাণীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মাহবুবাকে ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহত গৃহবধূ মাহবুবার বাবার নাম মাবুদ আলী। পেশায় তিনি একজন ট্রাকচালক।

আর মাহবুবার স্বামীর নাম মুরাদ আলী। তিনি ট্রাকের হেলপার। মুরাদের বাবার নাম রাফিকুল। গোদাগাড়ীর কুমরপুর গ্রামে তার বাড়ি।

প্রায় দেড় বছর আগে ভালোবেসে মুরাদ ও মাহবুবা বিয়ে করেন। কিন্তু কয়েকমাস ধরে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। তাই চার মাস ধরে মাহবুবা রাণীনগর গ্রামে তার বাবার বাড়িতেই ছিলেন।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, ভালোবেসে বিয়ে করলেও পরে মুরাদের সঙ্গে সংসার করতে চাননি মাহবুবা। তাই বাবার বাড়িতেই থাকতেন তিনি। শুক্রবার রাতে মাহবুবা তার মা ও ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। খুব ভোরে জানালা দিয়ে মাহবুবার মুখে দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়। এতে শুধু মাহবুবা আহত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, মাহবুবা এবং তার মা জানালার পাশ থেকে মুরাদকে পালিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। মুরাদ বর্তমানে পলাতক। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।

ওসি আরও বলেন, আমরা ধারণা করছি, এসিড নিক্ষেপ করা হয়েছে। কিন্তু সেটা আমরা নিশ্চিত করে বলতে পারব না। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, দাহ্য পদার্থে মাহবুবার মুখের বাম অংশ পুরোটা পুড়ে গেছে। এছাড়া গলা ও বাম হাতের কনুই পুড়েছে।

তিনি বলেন, পোড়া ক্ষত এসিডের মতোই লাগছে। ক্লিনিক্যালি পরীক্ষা ছাড়া এটা এখনই নিশ্চিত করে বলা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

দাহ্য পদার্থ ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন স্বামী

আপডেট সময় ০৫:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০