ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোসলের ভিডিও দেখিয়ে নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টা, যুবককে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজশাহীতে গোসলের ভিডিও দেখিয়ে প্রতিবেশী নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার মো. সিজান (১৮)। তাকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

নগরীর দড়িখড়বোনা এলাকায় তার বাড়ি। সিজানের বাবার নাম মো. মিজান।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, গোসল করার ভিডিও দেখিয়ে সিজান প্রতিবেশী এক নারীর কাছে টাকা দাবি করেছিলেন। তাকে কুপ্রস্তাবও দেওয়া হয়েছিল। তা না হলে সিজান ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। কয়েকদিন আগে ওই নারী সিজানের বাড়িতে গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন। তখন ওই নারীকেই মারধর করা হয়। এ নিয়ে ওই নারী থানায় অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে সিজানকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ওই নারী তার বিরুদ্ধে মামলা করেন। এরপর বৃহস্পতিবার বিকালে বখাটে সিজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি জানান, সিজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টার কথা স্বীকার করেছেন। তার দাবি, যে ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছিল সেটি ওই নারীর নয়। ভিডিওটি ইন্টারনেট থেকেই পাওয়া। যে মোবাইলে ভিডিওটি ছিল সেটি বিক্রি করে দেওয়া হয়েছে বলেও সিজান দাবি করেছেন। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোসলের ভিডিও দেখিয়ে নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টা, যুবককে গ্রেফতার

আপডেট সময় ০৪:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০