ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় শিক্ষকের হাতে এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটিকে মুমুর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে রাতে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসায় শিক্ষক নুরুল হক ওই মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন। শিক্ষক কর্তৃক ধর্ষিত হয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।

ধর্ষণের শিকার শিশুটির পিতা জানান, সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তার মেয়ে মাদ্রাসা থেকে বাসায় এসে জানান শিক্ষক নুরুল হক তাকে একটি শ্রেণী কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। প্রচুর রক্তকরণ হলে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের চিকীৎসক ডা. নওশাদ রিয়াদ জানিয়েছেন, মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাত ৯টায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার হয়েছে। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০২:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০