ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা!

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক প্রেমিকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান সরওয়ার (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির উর্মি রেস্তোরাঁর পাশে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণীর আনুমানিক বয়স ১৮ বছর। তার বাড়ি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী এলাকায়।

ওসমান সরওয়ার কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে। সে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা পরিচালনাকারি।

অভিযোগের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মুনীর-উল গীয়াস বলেন, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির পরিচয় ঘটে। বুধবার বিকালে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ওই তরুণী। ভুক্তভোগী তরুণী সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পায়। পরে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর রাতে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা ভাড়া নেয়। রাতের এক পর্যায়ে ওই তরুণীকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কথা জানায় ওসমান। পরে উর্মি রেস্তোরাঁর পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে সে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী তরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান মুনীর-উল গীয়াস।

তিনি আরো বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট অভিযুক্ত ওসমান সরওয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীকে সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা!

আপডেট সময় ১০:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০