ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্ঘটনার কবলে নাসার স্পেস স্টেশন, ছিদ্রপথে অবিরাম বায়ু নিঃসরণ

আকাশ নিউজ ডেস্ক:

বড়সড় দুর্ঘটনার কবলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক স্পেস সেন্টার। যার জেরে গত কয়েকমাস ধরেই বেশ অনেক মহাকাশ গবেষণাই ধীর গতিতে চলছে বলে জানান মহাকাশ বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম এই লিকেজের ঘটনা নজরে আসে। তবে এর জেরে এখনই বড়সড় কোনও বিপদের ঝুঁকি নেই বলেও জানাচ্ছেন নাসার গবেষকেরা। খবর ওয়ান ইন্ডিয়ার।

তবে ছিদ্রপথে অবিরাম বাতাস নিঃসরণ হয়েই চলেছে বলে জানাচ্ছেন নাসার মুখপাত্র ড্যানিয়েল হুট। শুক্রবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে একটি বিবৃতিও দিতে দেখা যায় তাকে। যদিও আদপেই স্পেস স্টেশনের কোন অংশে ওই ছিদ্র দেখা গেছে সেই বিষয়ে বিশদে কিছু বলতে পারেনি তিনি। তার কথায়, কোন অংশ থেকে বায়ু নিঃসরণের ঘটনা ঘটছে সেই বিষয়ে এখনও আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আমাদের প্রযুক্তিবিদেরা বর্তমানে এর পিছনে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।

বর্তমানে স্পেস স্টেশনের প্রতিটি পৃথক মডিউলে বায়ুচাপ নিয়ন্ত্রণের জন্য মিশন নিয়ন্ত্রকদের সমস্ত স্টেশন হ্যাচগুলো বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগেও আগস্টে একবার এই ধরণের পরীক্ষা-নিরীক্ষা চালায় ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা। তখনও লিকেজের রহস্য উদঘাটন সম্ভব হয়নি বলেই খবর। এরপর লিকেজের আসল কারণ চলতি সপ্তাহে ফের একবার এই পথে হাঁটতে দেখা যায় নাসার গবেষকদের। একইসাথে এই সময় স্টেশনের বেশ কয়েকটি উইন্ডো, সিল এবং ভালভেরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় বলে জানিয়েছেন নাসার মুখপাত্র ড্যানিয়েল হুট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্ঘটনার কবলে নাসার স্পেস স্টেশন, ছিদ্রপথে অবিরাম বায়ু নিঃসরণ

আপডেট সময় ১১:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০