ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে ফের ভেনিজুয়েলায় ইরানি ট্যাংকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জ্বালানি সঙ্কটে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার জন্য ফের তিনটি ট্যাংকারে করে তেল পাঠিয়েছে ইরান। তেহরান ও কারাকাসের জ্বালানি খাতের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে এসব তেল ট্যাঙ্কার পাঠিয়েছে ইরান।

সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘রেফিনিটিভ এইকন’ বলেছে, ইরানি পতাকাবাহী জাহাজ ‘ফরেস্ট’ মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে কোনো ধরনের অসুবিধা ছাড়াই গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় ভেনিজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে। জাহাজটিতে দুই লাখ ৭০ হাজার ব্যারেল তেল আছে বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে।

ইরানের অপর দু’টি তেল ট্যাংকার ‘ফ্যাক্সন’ ও ‘ফরচুন’ একই রুট ধরে বর্তমানে আটলান্টিক পাড়ি দিচ্ছে। আগামী মাসের গোড়ার দিকে ওই দু’টি ট্যাংকারও ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

ইরানের এই তিন জাহাজ ভেনিজুয়েলার জন্য মোট আট লাখ ২০ হাজার ব্যারেল তেল ও তেলজাত পণ্য বহন করছে। এর আগে গত এপ্রিল ও মে মাসে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ভেনিজুয়েলায় গিয়েছিল।আমেরিকা ওই ট্যাংকারগুলোকে মাঝপথে আটকে দেয়ার ঘোষণা দিলেও পরে ইরানের হুমকির মুখে নিজের ঘোষণা থেকে সরে যায় ওয়াশিংটন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে ফের ভেনিজুয়েলায় ইরানি ট্যাংকার

আপডেট সময় ০৬:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০