ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনে খাদ্য ঘাটতি থেকে নজর ফেরাতে কঠিন পথ ধরবেন শি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়াংসি নদী অববাহিকার অঞ্চলগুলোয় ভয়ঙ্কর বন্যায় ৬০ লাখ হেক্টর কৃষি জমির ফসল বরবাদ হয়ে গেছে। কভিড মহামারীজনিত ক্ষতির পাশাপাশি প্রবল বর্ষণের প্রভাবে হওয়া ভূমিধসের কারণে ফসল বিনষ্ট হয়েছে। এ ব্যাপারগুলো চীনের জন্য চলতি বছরটাকে ‘অপয়া বছর’ করে তুলেছে। ‘ইকোনমিক টাইমস’ জানায়, তীব্র খাদ্য ঘাটতির দ্বারপ্রান্তে চীন। সমস্যাটি প্রেসিডেন্ট শি জিন পিংকে বেশ চাপের মধ্যে রেখেছে।

চাপে পড়ে শি কী করতে পারেন? ‘দ্য তাইপে টাইমস’-এর সম্পাদকীয়তে বলা হয়, খাদ্য ঘাটতি থেকে চীনা জনগণের নজর ফেরাতে শি জিন পিং কঠিন পথ ধরতে পারেন। পথটা হলো সংঘাতের পথ এবং সেটা ভারত সীমান্তে ঝামেলা বাঁধানোর মতো সহজ কিছু নয়। তাই তাইওয়ানের সঙ্গে চীনের ভয়াবহ সংঘাত তৈরি করার আশঙ্কা রয়েছে। জুলাই মাসে চীনে খাদ্য মূল্য বেড়েছে শতকরা ১৩ ভাগ। শূকরের মূল্য বেড়েছে ৮৫ ভাগ। উচ্চমূল্যের আশায় চাষিরা ফসল মজুদ করছে। শুরুতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ‘বাম্পার ফলন’ হবে প্রচার করা হলেও, পরের দিকে খাদ্য অপচয় বন্ধের আবেদন জানানো হয়।

প্রেসিডেন্ট শি বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তৃতায় অপচয় লজ্জাকর আর একটু একটু করে সঞ্চয় করা প্রশংসনীয়- এ রকম একটা সামাজিক পরিবেশ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান। তাইপে টাইমস বলছে, এই ডাক অনেকটা ‘দিনে শুধু দুই বেলা খাবে’ ডাকের মতোই। ১৯৫৯-১৯৬১ পর্যন্ত চলমান বিরাট দুর্ভিক্ষের সময় মাওজেদং এ রকম প্রচারণা চালিয়েছিলেন। তাইওয়ানি পত্রিকাটির ধারণা, খাদ্য ঘাটতি মোকাবিলায় ব্যর্থ হলে যে দুর্ভিক্ষ হবে তা থেকে দেশবাসীর নজর ফেরাতে আগ্রাসনের মওকা খুঁজছেন শি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে খাদ্য ঘাটতি থেকে নজর ফেরাতে কঠিন পথ ধরবেন শি

আপডেট সময় ০২:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০