ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব আসামি খালাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না বলে রায় দিয়েছে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। এই মামলার ৩২ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। ঘটনার ২৭ বছর পর এই রায় দিল ভারতের আদালত। খবর জিনিউজের।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ২৬ আসামি। এছাড়া ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানী, মুরলী উমা ভারতীসহ ছয় জন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

সিবিআই এর বিশেষ আদালতে রায় পড়ে শোনান বিচারপতি বিরেন্দ্র যাবদ। এই রায় ঘোষণার পরই অবসরে যাবেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি৷ বিশেষ সিবিআই আদালতকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় রায় দিতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার অভিযোগে মোট ৪৯টি এফআইআর হয়েছিল। প্রথমে ফৈজাবাদে একটি এফআইআর দায়ের করেন এসও প্রিয়বন্দ নাথ শুক্লা এবং অন্য আরও একটি অভিযোগ দায়ের করেন গঙ্গা প্রসাদ তিওয়ারি। বাকি ৪৭টি এফআইআরও পরে বিভিন্ন সময়ে দায়ের করা হয়।

১৯৯৩ সালের ৫ অক্টোবর সিবিআই তদন্ত শেষে মামলার মোট ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর মধ্যে ১৭ জন বিচার চলাকালীনই মারা গিয়েছেন।

এর আগে ৩১ আগস্ট রায়দানের জন্য শেষ দিন হিসেবে ধার্য করে সর্বোচ্চ আদালত৷ তারপরই বিচারপতি আর এফ নরিম্যান, নবীন সিনহা, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় জানান যে, পরিস্থিতি বিবেচনা করে তারা এই মামলার রায়দানে আরও ১ মাস সময় দেন৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব আসামি খালাস

আপডেট সময় ০১:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০