ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবারও মহাকাশ থেকে ভোট দেবেন রুবিনস

আকাশ নিউজ ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন মার্কিন নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো।

আসছে ৩ নভেম্বরের নির্বাচনে এবারও মহাকাশ থেকেই ভোট দেয়ার পরিকল্পনা করেছেন কেট রুবিনস। সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের সময় মহাকাশে থাকবেন কেট রুবিনস ।

অক্টোবরের শেষ দিকে ভূ-পৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করবেন তিনি।

যুক্তরাষ্ট্রে ‘টেক্সাস ল’ অনুসারে সেখান থেকেই ভোট দেবেন তিনি। বর্তমানে তিনি নাসার গাগরিন কসমোনট ট্রেনিং সেন্টারের (জিসিটিসি) অধীনে মস্কোর স্টার সিটিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এবারের সফরে ছয় মাস মহাকাশে থাকবেন তিনি। আরও দুই নভোচারীও থাকবেন তার সঙ্গে।

ভোট দেয়া সম্পর্কে শুক্রবার এক সাক্ষাৎকারে কেট রুবিনস বলেন, ‘আমার মনে হয়, ভোট দেয়া প্রত্যেকের জন্য জরুরি। আমি বিশ্বাস করি, আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেয়া সম্ভব।’

মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবারও মহাকাশ থেকে ভোট দেবেন রুবিনস

আপডেট সময় ১০:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০