ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

সিদ্ধিরগঞ্জে সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় সন্তানের সামনে এক গৃহবধূকে (২৩) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর স্বামীর বন্ধু মহসিন (৩৫) ও রজমান (৩২) নামে দুইজনের মিলে ধর্ষণ করে। রবিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে।

সোমবার বিকালে ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর ছোট বোনকে নিয়ে তার স্বামী মুন্সীগঞ্জের সিরাজদি খা এলাকা থেকে চলে যায়। এরপর গৃহবধূ বিভিন্ন স্থানে তার স্বামী ও ছোট বোনকে খোঁজাখুঁজি করতে থাকে। রবিবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজির সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় তার স্বামী ও বোনকে খোঁজতে আসলে তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে দেখা হয়। এসময় তার স্বামী ও বোনের খোঁজ দেয়ার কথা বলে মহসিন জসিমের নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিজ তলায় নিয়ে যায়। এসময় ওই গৃহবধূর সন্তানকে পাশে রেখে জোরপূর্বক মহসিন ধর্ষণ করে।

পরে মহসিন তার বন্ধু রজমানকে ডেকে আনলে সেও ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাটি তার আত্মীয়-স্বজনকে জানানোর পর সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার হাসপাতালে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

সিদ্ধিরগঞ্জে সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

আপডেট সময় ১১:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০