ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অর্থ পাচার ও আয়বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে করা মামলায় পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরিফকে (৬৯) গ্রেফতার করা হয়েছে।

সোমবার লাহোর হাইকোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার জামিন আবেদন নাকচ করেন আদালত।

পরে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়। তাকে গ্রেফতারের পর দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। খবর ডনের।

শাহবাজ শরিফের ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান নওয়াজ। আদালতের সমন পেয়েও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়।

শাহবাজ শরিফকে গ্রেফতারে ইমরান খান সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর সমালোচনা করেছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

টুইটে তিনি লিখেন, দেশে জবাবদিহি ও ন্যায়বিচার থাকলে শাহবাজ শরিফ গ্রেফতার হতেন না। আরেকটি টুইটে তিনি লিখেন, শুধু নওয়াজ শরিফের ভাই হওয়ায় শাহবাজ শরিফকে গ্রেফতার করা হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক।

দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও পাকিস্তান পিপল’স পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি তার মুক্তি দাবি করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানবিরোধী দলগুলোর সংগঠন পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পাচ্ছেন। এ জন্য তিনি নোংরা কৌশল নিয়েছেন ও পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ গ্রেফতার

আপডেট সময় ০৯:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০