ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ লাখ টাকা চাঁদা দাবিতে ১৭ পরিবারকে তালা মেরে জিম্মি!

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক মার্কেট সংলগ্ন একটি পরিবারের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবিতে তাদেরকে জিম্মি করে রেখেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় জব্বার মিয়ার তিন তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে রাত ৯ টায় গিয়ে এই প্রতিবেদক দেখতে পান, বাড়ির প্রবেশপথে ক্ষুদ্র একটি দেয়াল নির্মাণ করে যাতায়াতের পথ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বাড়িতে থাকা ১৭ পরিবারকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

জিম্মিদশা থেকে জানালা দিয়ে বাড়িওয়ালার ছেলে রনি জানান, আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল স্থানীয় প্রভাবশালী মাসুম রানা নামে এক থানা আওয়ামী লীগ নেতার ছেলে। টাকা না পেয়ে তিনি প্রথমে আমাদের প্রবেশপথে জোরপূর্বক দেয়াল নির্মাণ করেন। একপর্যায়ে আমরা টাকা দিতে না চাইলে বাড়ির বাইরে তালা মেরে দেন। সকাল থেকে আমরা কেউ বাড়ি থেকে বের হতে পারছি না। বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে জানানো হলে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবগত করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫ লাখ টাকা চাঁদা দাবিতে ১৭ পরিবারকে তালা মেরে জিম্মি!

আপডেট সময় ১০:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০