ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রীতিলতা চরিত্রে পরীমণি

আকাশ বিনোদন ডেস্ক :

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। প্রীতিলতার আত্মহুতি দিবসে চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য সম্মতি জ্ঞাপন করেন পরী। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

ইউফরসির ব্যানারে ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। নির্মাতা বলেন, প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরীমণিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে। এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।

চিত্রনাট্যকার বলেন, চার বছর আগে আমরা প্রীতিলতাকে নিয়ে কাজ শুরু করি। প্রীতিলতার দেশপ্রেম আদর্শ আর সাহসের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। যেহেতু এটা একটা ঐতিহাসিক চরিত্র তাই আমাকে গবেষণায় বেশি সময় দিতে হয়েছে। চেষ্টা করছি প্রীতিলতাকে আমাদের সুপার হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে। পরী এই চরিত্রটি খুবই ভালো করবে।

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বৎসর বয়সে আত্মাহুতি দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রীতিলতা চরিত্রে পরীমণি

আপডেট সময় ১০:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০