ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিঁদ কেটে ঘর থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিঁদ কেটে বসতঘরে ঢুকে ছয় বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত আলী হোসেনকে (৫৫) বৃহস্পতিবার দুপুরে জেলার শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর রাতে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামের এক দরিদ্র রিকশাচালকের ছয় বছরের শিশুকন্যা বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় ঘরের সিঁদ কেটে ওই শিশুকে তুলে নিয়ে যায় একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আলী হোসেন।

ধর্ষণের পর শিশুটিকে বাড়ির পাশে একটি ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় আলী হোসেন। সকালে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই দিনই আলী হোসেনকে আসামি করে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, শিশুটিকে ধর্ষণের পর পালিয়ে ঢাকায় চলে যান আলী হোসেন। সেখান থেকে কিশোরগঞ্জ আসেন। গোপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর দুপুরে অভিযুক্ত আলী হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, গ্রেফতার আলী হোসেনের বিরুদ্ধে এলাকায় আরও একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিঁদ কেটে ঘর থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ

আপডেট সময় ০৯:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০