ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এসময় গৃহবধূর শ্বশুর ও দেবরের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পরে তাকে পুলিশ পাহাবায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালের ৬ জানুয়ারি মনির যৌতুকের দাবিতে নিজ বাড়িতে স্ত্রী মাকসুদা বেগমকে হত্যা করেন। এরপর মাকসুদা বেগমের ভাই অলিউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে ৫০ হাজার টাকা যৌতুক দিতে না পারায় কিল ঘুষি মেরে মাকসুদা বেগমকে হত্যার কথা উল্লেখ করা হয়। মামলায় মনির হোসেন ছাড়াও শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রাশিদা বেগম ও দেবর নাসির রাঢ়ীকে আসামি করা হয়। এদের মধ্যে রাশিদা বেগম মারা গেছেন।

এ মামলায় ২০১৩ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৪ জনের সাক্ষ্য শেষে আদালতের কাছে স্বামী মনির হোসেন দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় শ্বশুর ও দেবরকে বেকসুর খালাস দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

আপডেট সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০