ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংকট নিরসনে সংলাপ প্রয়োজন: মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। সংঘাত নয়, বর্তমান সংকট নিরসনে সরকারের সঙ্গে বিরোধী দলের সংলাপ প্রয়োজন। ক্ষমতাসীনরা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের ভালো চান, কল্যাণ চান, গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে তাদের কথা বলা-সংলাপ-আলোচনা করা খুব জরুরি। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হবে। কিন্তু দুঃখজনক, সেই পরিবেশ হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে উত্তরায় নিজ বাসভবনে ঈদ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের কাছে আহ্বান জানাব, সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। জানুয়ারির মধ্যে সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে দেওয়ার বিকল্কপ্প নেই। নয়তো তিনশ’ জনের সংসদ নির্বাচনের সময় ৬শ’ জনের সংসদ সদস্য হয়ে যাবে। তা হবে হাস্যকর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী যতটা ক্ষমতাশালী তার পক্ষে নির্বাচনকালীন চুপ থাকা এবং কোনো কিছু নিয়ন্ত্রণ না করা অসম্ভব ব্যাপার। তাই বিএনপি মনে করে যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, প্রধানমন্ত্রীকে সরে গিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যথাসময়ে জাতির কাছে সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের ধারণা উপস্থাপন করা হবে। আমরা চাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। যে সরকারের অধীনে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।কারণ সরকারের মেশিনারি যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশন নির্বাচন চালাতে পারবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।

দলের অসংখ্য নেতা-কর্মী ও সম্প্রতি কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ‘গুম’ ও ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নিখোঁজদের খুঁজে বের করে দেওয়া সরকারের দায়িত্ব। জঙ্গি নিমর্হৃলে সরকারের বিভিন্ন সময়ে ঘোষণার পরও কিছুদিন পরপর জঙ্গি আস্তানার সন্ধানে ‘জঙ্গি রাষ্ট্র’ বানানোর কোনো চক্রান্ত হচ্ছে কি-না তা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘে তোলারও আহ্বান জানান তিনি।

আগামী সপ্তাহে ফিরছেন খালেদা জিয়া: লন্ডনে খালেদা জিয়া চিকিৎসা শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল।তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে যে ব্যথাটা রয়েছে তাতে তিনি মাঝে মাঝে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার চিকিৎসা চলছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এই চিকিৎসা শেষ হবে। এরপর তিনি দেশে ফিরে আসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংকট নিরসনে সংলাপ প্রয়োজন: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৩০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭