ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

আন্দোলনের মুখে গোপনে শপথ নিলেন বেলারুশের প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো দেশব্যাপী আন্দোলনের মধ্যেই অঘোষিত অনুষ্ঠানে টানা ষষ্ঠ মেয়াদে শপথ নিয়েছেন। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা এ তথ্য জানিয়েছে।

এর আগে দেশটির সাধারণ মানুষ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এর মধ্যেই প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো শপথ নিয়েছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের রাজধানী মিনস্কের প্যালেস অব ইনডিপেন্ডেনসে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নিয়েছেন লুকাশেঙ্কো। তবে এ বিষয়ে অন্যান্য সংবাদমাধ্যমকে আগাম কোনো তথ্যই জানানো হয়নি। এভাবে গোপনে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ‘চোরের সভা’ বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা পাভেল লাতুশকো।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দাঙ্গা পুলিশের সুরক্ষায়, গোপনীয় পরিবেশে, তড়িঘড়ি করে অল্প কিছু সরকারি কর্মকর্তাকে নিয়ে… উৎফুল্ল নাগরিকেরা কোথায়? কূটনীতিকরা কোথায়? সত্যি বলতে, এটা দেখতে অনেকটা চোরের শ্বশুরের রাজ্যাভিষেকের জন্য একটা চোরের সভার মতো মনে হচ্ছে।’

উল্লেখ্য, গত ৯ আগস্টের নির্বাচনে অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোকে বিপুল ভোটে জয়ী ঘোষণার পর থেকেই উত্তপ্ত বেলারুশের পরিস্থিতি। গত ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ। গত রোববারও বিক্ষোভের সময় দেশটিতে অন্তত ৪৩০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪১৫ জনই আটক হয়েছেন রাজধানী মিনস্ক থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

আন্দোলনের মুখে গোপনে শপথ নিলেন বেলারুশের প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০