ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আট বছরের শিশু আসামি

আকাশ জাতীয় ডেস্ক: 

দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে জুবাইর আহমেদ। বয়স আট বছর। রাজশাহী পবা উপজেলার পূর্বপুঠিয়াপাড়া গ্রামের এই শিশুর নামেই মামলা করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

পবা উপজেলায় পৌর মার্কেটে জুতার দোকানে প্রোপাইটারের পাশে জুবাইরের বাবা শখ করেই নাম লিখেছিলেন ছেলের। গত বছরের ২০ সেপ্টেম্বর দোকান বন্ধ না রাখার কারণ দেখিয়ে শ্রম আইন-২০০৬ এর লঙ্ঘনের অপরাধে এ দুই নামেই মামলা করে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাঁচ মাস পর পাওয়া সে মামলার সমনে দেখা যায়, আসামি হয়েছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুবাইর।

শিশুটির পরিবার বলছে, নিজ দোকানে শখের বসে ছেলের নাম লিখেই পড়েছেন বিপাকে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিত্য-নৈমিত্তিকভাবেই হেনস্তায় লিপ্ত অধিদপ্তরটি।

যদিও কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বলছে, আইন মেনেই পরিচালনা করেন কর্মকাণ্ড।

মামলার পর প্রথমে এ বছরের ২৫ মার্চ ও পরে ২০ সেপ্টেম্বর শুনানির তারিখ দেয় শ্রম আদালত। তাতে শিশুটির আদালতে হাজিরা দিতে যাওয়া নিয়ে বিব্রত তার পরিবার।

ভুক্তভোগী শিশু জুবাইর জানায়, আমাকেও কোর্টে যাওয়া লেগেছে। সবাই আমাকে দেখে হাসছিল। শিশু জুবাইয়েরের মামলার পরবর্তী শুনানি আগামি ৮ নভেম্বর নির্ধারণ করেছে শ্রম আদালত।

জুবাইর ও তার বাবা জুনাব আলীর মতো পবা উপজেলার পৌর মার্কেটের ৮০০ দোকান মালিকের অধিকাংশের দাবি, নিয়মের মধ্যে থেকেও প্রতিনিয়ত মামলার শিকার হচ্ছেন তারা।

এক দোকানি বলেন, যেদিন মামলা দিছে সেদিন আমরা দোকান খুলিওনি। দোকান বন্ধ থাকার পরও দেখি মামলার নোটিশ চলে আসে। আট বছরের একটা শিশুকে আসামি করা হাস্যকর।

আসামি পক্ষের আইনজীবী এস আলম জামান রাসেল বলছেন, শ্রম আইন মতে আট বছরের এই শিশুটি মামলায় আসামি হতে পারে না। অবশ্য এ বিষয়ে নিজেদের ভুল শিকার করছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভূঁইয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আট বছরের শিশু আসামি

আপডেট সময় ১০:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০