ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত নয়: পাকিস্তান সেনাপ্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সেনাবাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে নেয়া উচিত নয়। তার মতে, দেশের রাজনৈতিক রেষারেষিতে সেনাবাহিনীকে জড়ানো উচিত না। তবে প্রয়োজন হলে বেসামরিক সরকারের কোনো সহযোগিতায় পাশে দাঁড়াবে।

গত সপ্তাহে পার্লামেন্টের নেতাদের সঙ্গে তার এক বৈঠকে এমন আলোচনা হয়েছে। সিনিয়র এক সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

গিলগিট বালিস্তান ও ন্যাশনাল একাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) ভূমিকা নিয়ে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন পার্লামেন্টারি নেতারা।

এতে উপস্থিত ছিলেন পিএমএলএনের শাহবাজ শরীফ, খাজা আসিফ ও আহসান ইকবাল।

অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি, শেরি রেহমান প্রমুখ।

গিলগিট-বাল্টিস্তানকে নতুন প্রদেশ ঘোষণার জন্য বৈঠকে একমত হয়েছেন সবাই।

কেন্দ্রীয় রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ সোমবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে বিরোধী দলীয় এসব প্রতিনিধিকে সেনাপ্রধান এটা পরিষ্কার করে বলেছেন যে, সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনা উচিত হবে না।

সেনাপ্রধান বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে সেনাবাহিনীর কিছুই করার নেই। এটা পুরোপুরি রাজনৈতিক বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত নয়: পাকিস্তান সেনাপ্রধান

আপডেট সময় ১০:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০