ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাকালেই সেরে ফেললেন বিয়ে

আকাশ বিনোদন ডেস্ক :

তাদের বিয়ের গুঞ্জন বছর দুয়েক আগে থেকেই শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনকে সত্যি করে গত ১৫ আগস্ট রেজিস্ট্রি বিয়ে সারেন কলকাতার অভিনেত্রী মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। এবার হলো তাদের আনুষ্ঠানিক বিয়ে। সোমবার তেমন কোনো আয়োজন ছাড়াই ঘরোয়া পরিবেশে বিয়ের পিঁড়িতে বসেন মানালি-অভিমন্যু।

আইবুড়োভাত বা গায়ে হলুদ- যাবতীয় আচার অনুষ্ঠানের কিছুই হয়নি মানালি-অভিমন্যুর বিয়ের ক্ষেত্রে। করোনা আবহে শুধু মালাবদল ও সিঁদুরদানের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন তারা। শাশুড়ির কাছ থেকে উপহার পাওয়া গোলাপি শাড়ি পরে কনের সাজে সোমবার সন্ধ্যাবেলা অভিমন্যুর বাড়িতে পৌঁছান মানালি।

এই বিয়েতে শুধু উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং মানালি-অভিমন্যুর বিশেষ কয়েকজন বন্ধু। মানালি বলেন, ‘করোনার প্রকোপ না থাকলে বিয়েটা আরও বড় করে হতো। রেজিস্ট্রির দিনে অভিমন্যুর মা কলকাতায় ছিলেন না। উনি ফিরতেই তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে হলো।’

অন্যদিকে অভিমন্যু বলেন, ‘আজকের দিনটা সত্যিই আনন্দের। এখন বিয়ে করার কারণ একটাই, অনেকটা সময় দিতে পারব পরিবারকে। বিয়েতে স্ত্রী মানালিকে হিরার আংটি উপহার দিয়েছেন পরিচালক অভিমন্যু।

পরিস্থিতি ঠিক হলে মানালি বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে নব দম্পতির। কিন্তু ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি খুবই খারাপ। আপাতত তাই অভিনেত্রী মানালির শান্তিনিকেতনের বাড়িই তাদের হানিমুন ডেস্টিনেশন।

পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী মানালির প্রেম ‘নিমকি ফুলকি’ ছবির শুটিং সেট থেকে। গত ১৫ আগস্ট রেজিস্ট্রি বিয়ে হওয়ার পর আবার তারা একসঙ্গে কাজ করছেন ‘নিমকি ফুলকি ২’ ছবিতে।’ এবার তারা একসঙ্গে সংসারও শুরু করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাকালেই সেরে ফেললেন বিয়ে

আপডেট সময় ০৯:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০