ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফারুকীর ‘শনিবার বিকেল’ জাপানে পুরস্কৃত

আকাশ নিউজ ডেস্ক:    

জাপানের ফুকুওকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘কুমামোতো সিটি অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ (‘স্যাটারডে আফটারনুন’)।

মঙ্গলবার এই চলচ্চিত্রকার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘চমৎকার কিছু চলচ্চিত্রের মাঝ থেকে আমাদের চলচ্চিত্রটি বেছে নেওয়ায় ফুকুওকাকে আমি ধন্যবাদ জানানোর সুযোগটি নিতে চাই। আমাদের চলচ্চিত্রকে ভোট দেওয়ায় ফুকুওকা দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। সবশেষে ধন্যবাদ জানাচ্ছি আমার টিমের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের, যারা অবিশ্বাস্য রকমের কঠোর পরিশ্রমের মাধ্যমে চলচ্চিত্রটিকে বাস্তব করে তুলেছেন। এখন আমার একমাত্র আশা, চলচ্চিত্রটি যেন বাংলাদেশি দর্শকরা দেখতে পান।’

‘শনিবার বিকেল’ বিদেশের মাটিতে পুরস্কার জিতলেও হলি আর্টিজেন সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়ার বিতর্কে এখনো দেশে সেন্সরশিপ সার্টিফিকেট পায়নি।

‘শনিবার বিকেল’ এর আগে ফ্রান্সে নেটপ্যাক জুরি প্রাইজ এবং হাই স্কুল জুরি অ্যাওয়ার্ড, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে দুইটি ইনডিপেনডেন্ট জুরি অ্যাওয়ার্ড অর্জন করে। এ ছাড়া সিডনি ও মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শনের পর প্রশংসিত হয়েছিল।

গুলশানের হলি আর্টিজানে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।

অভিনয় করেছেন বিভিন্ন দেশের তারকারা। তাদের মধ্যে আছেন প্যালেস্টাইনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ফারুকীর ‘শনিবার বিকেল’ জাপানে পুরস্কৃত

আপডেট সময় ০৯:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০