ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, দুজন গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একজন ভুয়া মেজরসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার মানিকগঞ্জের দক্ষিণ শিবালয় থেকে তাদের গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে ছয়জনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিআইডির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা সিআইডির এএসপি আফজাল হোসেন।

গ্রেপ্তারকিৃত দুই প্রতারক হলো গাইবান্ধা জেলার দক্ষিণ ধানঘড়া এলাকার আবজাল খান (৫০) এবং তার সহযোগী মানিকগঞ্জ জেলার দক্ষিণ শিবালয় এলাকার আব্দুল সাত্তার (৩০)।

পুলিশ সুপার আফজাল হোসেন জানান, প্রতারক আবজাল নিজেকে মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। এরই ধারবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০১৯ সালে ছয়জনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

এ ঘটনায় নাচোল থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। পরবর্তীতে সিআইডি মামলাটির তদন্তের দায়িত্ব নিয়ে অপরাধী চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এরই প্রেক্ষিতে সোমবার মানিকগঞ্জ জেলার দক্ষিণ শিবালয় থেকে মূলহোতা আবজালসহ তার অপর সহযোগী আব্দুল সাত্তারকে গ্রেপ্তার করে সিআইডি।

তিনি জানান, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সেনাবাহিনীর চাকরি দেয়ার ভুয়া চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় সিআইডি আরও তিনজনকে গ্রেপ্তার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, দুজন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০