ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওগাঁয় কলেজ ছাত্রীর অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের হুমকি, গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক:  

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এ্যান্ড কলেজের ছাত্রী রাব্বিনা আক্তার সুমীর (১৮) মাথার চুল কেটে, অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের হুমকি দিয়েছে এক বখাটে। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে আজ সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত রায়হানকে (২৫) গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামের মতিউর রহমানের ছেলে।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৫টায় বালাহৈর বখাটে রায়হান তার ভাড়া বাড়িতে রাব্বিনা আক্তার সুমীকে ডেকে নিয়ে গিয়ে রায়হান ও তার স্ত্রী সুমীর মাথার চুল কেটে, মারধর করে অশ্লীল ছবি তোলে। রাব্বিনা আক্তার সুমী উপজেলা সদর ইউনিয়নের শাংশৈইল গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

সুমী বলেণ, রায়হান এক মাস যাবত আমাকে বিভিন্ন ভাবে উক্তত্য করতো। বিভিন্ন কুপ্রস্তাব দিত। আমি রাজী না হওয়ায় গতকাল রবিবার বেলা ৩টা হতে ৪টা পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষন শেষে আমার স্যার নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেনের নিকট প্রাইভেটের টাকা দিতে গেলে বালাহৈর জামে মসজিদের কাছে আসলে রায়হান ও তার তিন বন্ধু আমাকে জোরপূর্বক তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমার মাথার চুল কেটে ফেলে এবং আমার অশ্লীল ছবি তুলে হুমকি দেয়। আর যদি এসব কাউকে বলি তাহলে আমাকে মেরে ফেলবে।

সুমী আরও বলেন, আমাকে দুই ঘন্টা ঘরে আটকে রেখে আমার অশ্লীল ছবি তুলে সন্ধ্যা ৭টার পরে থানায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে। পরে আমার নানা থানায় এসে আমাকে নানা বাড়িতে নিয়ে যায়। রাত ১২টায় শারীরিকভাবে বেশী অসুস্থ হলে আমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান।

এ বিষয়ে অভিযুক্ত রায়হান গ্রেফতারের বিষয়ে বলেন, সুমী গত তিন চার দিন আগে আমার বাসায় এসে আমার স্ত্রী রূপাকে একটি ছেলের সাথে সময় কাটানোর প্রস্তাব দেয়। আমি সেদিন রাজশাহী গিয়েছিলাম। আমি বাড়ি আসলে আমার স্ত্রী রূপা বিষয়টি আমাকে জানালে আমি সেদিন থেকে সুমীকে খুঁজছিলাম। গতকাল রবিবার বেলা ৫টায় তাকে বালাহৈর জামে মসজিদের কাছে সুমীকে পেলে তাকে আমার স্ত্রীর কাছে নিয়ে গেলাম চেনার জন্য। আমার স্ত্রী রূপা সুমীকে চিনতে পারায় তাকে ছেলেটির সম্পর্কে জানতে চাই। সুমী ছেলেটির কোন পরিচয় না দিলে আমরা তার অভিভাবকে ডাকতে বলি। সে অভিভাবকে না ডাকায় আমার স্ত্রী তাকে সামান্য চড় থাপ্পড় দিয়ে মাথার চুল কেটে দেয়। যাতে পরবর্তীতে আর কোন খারাপ কাজ করতে না পারে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, মেয়েটির বাবা আজ সোমবার দুপুরে থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করা হয়েছে। আর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওগাঁয় কলেজ ছাত্রীর অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের হুমকি, গ্রেফতার ১

আপডেট সময় ০৬:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০