ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দি মারিয়া-এমবাপ্পের গোলে পিএসজির দাপুটে জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হলেও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তাদের প্রথম তিন ম্যাচে পায়নি কিলিয়ান এমবাপ্পেকে। তবে চতুর্থ ম্যাচে করোনা জয় করে ফিরেই ফরাসি চ্যাম্পিয়নদের দাপুটে জয়ে ভূমিকা রাখলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

এমবাপ্পে ও আনহেল দি মারিয়ার দুর্দান্ত পারফর্ম্যান্সে নিঁসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে পিএসজি। প্রথম দুই ম্যাচে হারের পর ফরাসি জায়ান্টদের এটি টানা দ্বিতীয় জয়।

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজিকে নিজেদের মাঠে শুরু থেকে চেপে ধরে নিঁস। তবে সব চাপ সামাল দিয়ে ৩৮তম মিনিটে এগিয়ে যায় টমাস টুখেলের দল। পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা দ্বিগুণ করেন দি মারিয়া। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে নিঁসের জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এরপর ৬৬তম মিনিটে দি মারিয়ার পাস থেকে ব্যবধানটা ৩-০ করেন মারকুইনহোস।

এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দশে নিঁস। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রেনে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

দি মারিয়া-এমবাপ্পের গোলে পিএসজির দাপুটে জয়

আপডেট সময় ০৮:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০