ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়ার ফার্মেসিতে করোনার ওষুধ বিক্রি শুরু সোমবার থেকে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের চিকিৎসার জন্য রাশিয়ায় দুটি ওষুধ ফার্মেসিতে বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। দুটি ওষুধই জাপান ফুজিফিল্মের তৈরি ফ্যাভিপিরাভির জেনেরিকের। রাশিয়ার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ দুটির ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুটি ওষুধ Areplivir ও Koronavir সোমবার থেকে রাশিয়ার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে। ডাক্তারের পরামর্শপত্র দেখিয়ে কেনা যাবে।

এভাবে ওষুধের অনুমোদন দেয়ার আগে রাশিয়া জাতীয়ভাবে একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। করোনার টিকা পাওয়ার দৌড়ে তাদের পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এতো ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার ফার্মেসিতে করোনার ওষুধ বিক্রি শুরু সোমবার থেকে

আপডেট সময় ০৭:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০