ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচবিবিতে ‘প্রথম স্বামী’র হাতে ‘দ্বিতীয় স্বামী’ খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

জযপুরহাটের পাঁচবিবি উপজেলায় আশরাফুল (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। উপজেলার কড়িয়া পাইকরতলীতে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল রংপুরের গঙ্গাচড়া উপজেলার চারআনী শেরপুর গ্রামের মৃত আ. সামাদের ছেলে।

নিহতের স্ত্রী ছুম্মা বেগম বলেন, ১০ বছর আগে জয়পুরহাট সদরের বিষ্ণুপুর গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে ইসমাইলের সঙ্গে আমার প্রথম বিয়ে হয়েছিল। কিছুদিন পর বিচ্ছেদও হয়। পরে রংপুর জেলার গঙ্গাচড়ায় আশরাফুলের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়।

ইসমাইলের পক্ষের মেয়ে সুরাইয়া আমার বাড়িতে বেড়াতে আসে। মেয়েকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলে সে বাবার সঙ্গে যেতে অস্বীকৃতি জানায়। জোর করে মেয়েকে নিয়ে যেতে চাইলে তার সঙ্গে আমাদের ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি বাড়ি থেকে চলে যান।

কিছুক্ষণ পর আমার বর্তমান স্বামী মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় পথে আটকে অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খুনি ইসমাইলকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঁচবিবিতে ‘প্রথম স্বামী’র হাতে ‘দ্বিতীয় স্বামী’ খুন

আপডেট সময় ১১:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০