ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান খানের বিরুদ্ধে মানহানি মামলার রোজ শুনানি হওয়া চাই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ তার দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তিন বছর আগে যে মানহানি মামলা করেছেন তার শুনানি এখন প্রতিদিন করার জন্য আদালতের কাছে আবেদন করেছেন।

ট্যুইট বার্তায় শাহবাজ শরিফ বলেন, ইমরান খান আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করায় ২০১৭ সালের এপ্রিলের শেষদিকে মামলাটি করেছি। কিন্তু আজও এর শুনানি শুরু হয়নি। কারণ ইমরানের আবেদনক্রমে শুনানির দিনক্ষণ ৩৩ বার পেছানো হয়েছে। তাই এখন রোজ শুনানি হোক, এটাই চাই।

জিও নিউজ জানায়, লাহোরের শওকত খানম হাসপাতালে ১৯১৭-এর এপ্রিলে অনুষ্ঠিত এক সমাবেশে ইমরান বলেছিলেন, কুখ্যাত পানামা পেপার্স ঘটনায় নিশ্চুপ থাকার বিনিময়ে তাকে ১০০০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছেন শাহবাজ। ইমরান অবশ্য সরাসরি শাহবাজের নামোল্লেখ করেননি। তিনি বলেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি তাকে এই ঘুষ দিতে চেয়েছেন।

শাহবাজ শরিফ ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। শাহবাজ বলেন, ইমরান খান ভিত্তিহীন অভিযোগ তুলে তা প্রচার করে বেড়িয়েছেন। কিন্তু আদালত যখন ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দিল, তিনি তার কোনো উত্তর দিতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইমরান খানের বিরুদ্ধে মানহানি মামলার রোজ শুনানি হওয়া চাই

আপডেট সময় ০৪:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০