ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

দোকানিদের লজ্জা দিতে মেয়র নিজেই ঝাড়ু দিলেন

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাত্র ৫ থেকে ৭ গজ দূরে ময়লা ফেলার ডাস্টবিন। তারপরেও দোকানের ময়লা আবর্জনা আর ছেড়া কাগজের টুকরো ডাস্টবিনে না ফেলে দোকানের সামনেই ফেলেন দোকানিরা।

এ বিষয়ে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ওই সব ব্যবসায়ীদের বার বার তাগাদ দিলেও কর্ণপাত করেননি। তাই ওইসব দোকানিদের লজ্জা দিতেই মেয়র আশরাফুল ইসলাম নিজেই ঝাড়ু নিয়ে এসে দোকানের সামনের রাস্তা পরিস্কার শুরু করে দেন।

মেয়র আশরাফুল ইসলাম বলেন, গাংনী শহরকে পরিচ্ছন্ন রাখতে আমি দিন-রাত পরিশ্রম করছি। অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মী দিয়ে সব সময় শহরটিকে সুন্দর করে রাখার চেষ্টা করে থাকি। ময়লা আবর্জনা ফেলার জন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রাস্তার উভয় পাশে এবং বিভিন্ন মার্কেট ও দোকানগুলোর সামনে ময়লা আবর্জনা ফেলার জন্য ৩৮০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রতিদিনের জমে থাকা ময়লা আবর্জনা পরদিন সকালে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে যায়। দোকান থেকে মাত্র কয়েক গজ দূরে ময়লা আবর্জনার ডাম থাকলেও গাংনী মহিলা কলেজ মোড় এলাকার কয়েকটি দোকানদার পৌরসভার নিয়ম কানুনের কোনো তোয়াক্কা না করে ড্রামের আশেপাশে প্রায় সময় ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখে। তাই তাদের লজ্জা দিতে আজকে নিজেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। এতে যদি ওইসব ব্যবসায়ীদের লজ্জা তৈরি হয় তাহলে আমার এ কাজটি সার্থক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

দোকানিদের লজ্জা দিতে মেয়র নিজেই ঝাড়ু দিলেন

আপডেট সময় ০৯:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০