ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের ১৫ দিনের মাথায় রেললাইনে দ্বিখণ্ডিত যুবক

আকাশ জাতীয় ডেস্ক:  

পাবনায় বিয়ের ১৫ দিনের মাথায় ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাবনা সদর উপজেলার টেবুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের তসলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তার শ্বশুরবাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টেবুনিয়া রেলস্টেশনের কাছে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রাসেল। এক সময় তিনি রেললাইনে উঠে পড়েন। এরই মধ্যে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলে আসে।

অন্যমনষ্ক থাকায় তিনি ট্রেনের হুইসেল খেয়াল করেননি। ফলে তিনি ট্রেনের নিচে পড়েন। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি গোপাল কুমার জানান, খবর পেয়ে জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের ১৫ দিনের মাথায় রেললাইনে দ্বিখণ্ডিত যুবক

আপডেট সময় ০৬:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০