ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ধর্ষণের বিচার দ্রুত করা হবে: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এখন থেকে যেকোনো ধর্ষণের ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে তার বিচারকাজ শুরু হবে। মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রুপা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতরা স্বীকার করেছে যে তারা এ ঘটনা ঘটিয়েছে। যে মুহূর্তে আদালতে তদন্ত প্রতিবেদন জমা হবে, তার পরপরই এর বিচারকাজ শুরু হয়ে যাবে। এখন থেকে প্রতিটি ধর্ষণের ঘটনায় মামলা হলেই দ্রুততার সঙ্গে বিচারকাজ সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরপরই দ্রুততার সঙ্গে বিচারকাজ শুরু হবে। ধর্ষণের মামলা পরিচালিত হয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। মামলাগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে তিনি বলেন, তাদের ওপর যে অত্যাচার-নির্যাতন চলছে তা অত্যন্ত দুঃখজনক। এ দিকে বিশ্ববাসীর নজর দেওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের বিচার দ্রুত করা হবে: আইনমন্ত্রী

আপডেট সময় ০৩:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭