ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব, আইইএ প্রধানের সতর্কবার্তা ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান ১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প যুদ্ধবিরতি শেষের তারিখ ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র: কান বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল : বস্ত্র ও পাট মন্ত্রী হাতকড়া পরে বোনের জানাজায় আ.লীগ নেতা

আওয়ামী লীগ নিরপেক্ষ সরকার ব্যবস্থা চায় না: মির্জা ফখরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিরপেক্ষ সরকার ব্যবস্থা চায় না, তারা একদলীয় একটা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় একতরফা একটা নির্বাচন করে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, কিন্তু এবার এটা সম্ভব হবে না। এবার দেশের মানুষও গ্রহণ করবে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা কেউ তাদের এ্ই চিন্তাভাবনাগুলো মেনে নেবে না। এছাড়া নির্বাচনকালীন সহায়ক সরকার মানে একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থার কথা বলছে বিএনপি, এ কথা জানিয়ে আওয়ামী লীগ যে বক্তব্য রাখছে, তা সঠিক নয়।

তিকনি আরো বলেন, এর আগে অনেকবার সংবিধান পরিবর্তন করা হয়েছে। ১৯৯১ সালে সংবিধান স্থগিত রেখে সংবিধান পরিবর্তন করা হয়েছে, ৯৬ সালে সংবিধান পরিবর্তন করা হয়েছে। মানুষের জন্যই তো সংবিধান। দেশের বৃহত্তর জনগোষ্ঠির যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন সংবিধান। প্রয়োজনে সেটা পরিবর্তনও করা যেতে পারে।

সহায়ক সরকার নিয়ে ওবায়দুল কাদেরের ব্যাখ্যা সঠিক নয় বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সহায়ক বলতে আমরা যেটা বুঝিয়েছি, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার থাকবে নির্বাচনকালে। এটার সঙ্গে তাদের (আওয়ামী লীগ) যে চিন্তা, সেই চিন্তার কোনো মিল নেই।

আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যাপারে কথা বলে বিএনপি সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নিরপেক্ষ সরকার ব্যবস্থা চায় না: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭