ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেসহ ৫০০ কর্মকর্তাকে বেতনছাড়া ছুটি নেওয়ার নির্দেশ নিউইয়র্ক মেয়রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও নিজেকে এবং প্রায় ৫০০ কর্মচারীকে এক সপ্তাহের জন্য বেতনছাড়া ছুটি দিয়েছেন। মহামারী করোনাভাইরাসের কারণে যে বাজেট ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে তিনি এ ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন।

সিটি হলে মেয়রের অফিসের সবাই অক্টোবর থেকে ২০২১ সালের মার্চের মধ্যে নির্দিষ্ট সময়ে এক সপ্তাহ বেতনছাড়া ছুটিতে থাকবেন। বুধবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এতে ভুক্তভোগী হবেন মোট ৪৯৫ কর্মচারী।

মহামারী করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক অচলাবস্থা চলতে থাকায় ৯ বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে নগর কর্তৃপক্ষ। এতে বার্ষিক বাজেটের ৭ বিলিয়ন ডলার কর্তন করতে হয়েছে।

মেয়র ডি ব্লাসিও বলেছেন, সপ্তাহ দীর্ঘ বেতন ছাড়া ছুটির কারণে ১ মিলিয়ন ডলার বাঁচবে। আমি হালকাভাবে এ সিদ্ধান্ত নিইনি। যারা ভুক্তভোগী হবেন তাদের এবং তাদের পরিবারের জন্য এ সিদ্ধান্ত কষ্টদায়ক। কিন্তু ইতিহাসের এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত।

বেতন ছাড়া ছুটি যাওয়ার সিদ্ধান্তের পাশাপাশি এ বছর মেয়রের কার্যালয়ের বাজের আকারও ছোট হচ্ছে, যা আগের বাজেটের তুলনায় ১২ শতাংশ কম।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেসহ ৫০০ কর্মকর্তাকে বেতনছাড়া ছুটি নেওয়ার নির্দেশ নিউইয়র্ক মেয়রের

আপডেট সময় ০১:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০