ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলনবিলে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার চাটমোহর উপজেলায় চলনবিলে নৌকায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একটি মাইক্রোবাসে করে একই পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য চলনবিল ভ্রমণের জন্য আজ চাটমোহরে যান। দুপুরে উপজেলার ছাইকোলা থেকে একটি নৌকা ভাড়া করে তারা চলনবিলে নৌভ্রমণে বের হন।

নৌকার ছইয়ে ছিলেন পাঁচজন। একপর্যায়ে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজীপুর জিওলগাড়ি বিলে নৌকার ছইয়ে থাকা পাঁচজন ঝুলন্ত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। নৌকার মাঝি ও স্বজনরা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

পরে তাদের চিৎকারে এলাকাবাসী নৌকা নিয়ে এগিয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার রানীগ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং নিউ এরা ফাউন্ডেশনের প্রধান হিসাবরক্ষক আফজাল হোসেন (৪৫), তার ভাই একই গ্রামের টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন (৪০) এবং তার ছেলে সোহান (১১)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলনবিলে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭