ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ। সোমবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ওই বিবৃতির বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়,রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন-পীড়নের নিন্দা জানিয়েছে মালদ্বীপ। একই সঙ্গে তারা মিয়ানমারে রোহিঙ্গাদের রক্তক্ষয় বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘ মহাসচিবের কাছে অনুরোধ জানিয়েছে মালদ্বীপ।

গত মাসের শেষ সপ্তাহে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে দায়ী করে। এরপর থেকে রোহিঙ্গা জনপদে দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। এ অবস্থায় প্রাণ বাঁচাতে রাখাইন থেকে লাখো শরণার্থী বাংলাদেশে এসেছে। এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

আপডেট সময় ০২:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭