ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্যবসায়ীকে মারধরের ভিডিও ফেসবুকে: ছাত্রলীগ নেতা রাজুসহ গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় অবশেষে গ্রেফতার হয়েছেন উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রাজু আহমেদসহ তিনজন।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার হাসকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ছাত্রলীগের ওই তিন নেতাকর্মী হলেন- মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ (৩০), ছাত্রলীগ নেতা নয়ন (২৫) ও ছাত্রলীগকর্মী ইমরান মহুরী (২২)।

মহাদবেপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আরএফএল ভিগো শোরুমের স্বত্বাধিকারী সোহেল রানার দোকানে ঢুকে তাকে মারধর করে তুলে নিয়ে যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও তার সঙ্গীরা।

এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাজু, নয়নসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মারধরের মামলা করেন ওই ব্যবসায়ী। মামলার পর থেকে এজহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজু আহমেদ, নয়ন ও ইমরান মহুরীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার ওই তিনজনকে বুধবার সকালে আদালত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার ব্যবসায়ী সোহেলের দোকানের সিসি ক্যামেরায় তাকে মারপিটের ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হওয়ার পর গত সোমবার মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

রাজুর বিরুদ্ধে মামলা হওয়ার পর সংগঠন থেকে গত ১৩ সেপ্টেম্বর তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসায়ীকে মারধরের ভিডিও ফেসবুকে: ছাত্রলীগ নেতা রাজুসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০২:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০